বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ আর নেই

  |   বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট

সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ আর নেই

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। 

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।করোনায় আক্রান্ত হয়ে চলতি মাসের শুরুতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন খোন্দকার ইব্রাহিম খালেদ। এরপর তার শারীরিক অন্যান্য সমস্যা দেখা দিতে থাকে। পরে ২১ ফেব্রুয়ারি তাকে আরও উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। এরপর আর স্বাভাবিক অবস্থায় ফেরেননি তিনি। 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খোন্দকার ইব্রাহিম খালেদের মরদেহ সকাল ১১টায় কচিকাঁচার মেলায় নেয়া হবে এবং বাদ যোহর বায়তুল মোকাররম মসজিদে জানাজা হবে।

খোন্দকার ইব্রাহিম খালেদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকেরও ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

advertisement

Posted ১৩:৩০ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com