শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ষ্ঠ বার পবিত্র কুরআনের আলো ক্ষুদে প্রতিভার সন্ধানে

  |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪ | প্রিন্ট

quran - compatation

ঢাকা: ৬ষ্ঠ বারের মতো শুরু হচ্ছে দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পবিত্র কুরআনের আলো ক্ষুদে প্রতিভার সন্ধানে-২০১৪’।  এই প্রতিযোগিতার শুরু উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।  অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাভিশনে।  এই প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মো: সালাহউদ্দিন, বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক, অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ, অনুষ্ঠান ব্যবস্থাপক তারেক আখন্দ ও এই প্রতিযোগিতার বিচারকবৃন্দ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মো: মোখতার আহমাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাভিশনের মার্কেটিং ইনচার্জ মাহমুদুল আলম।  বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক বলেন, ‘৬ষ্ঠ বারের মতো আমরা এই প্রতিযোগিতার আয়োজন করছি। আমরাই প্রথম এধরণের প্রতিযোগিতার আয়োজন করি। ভবিষ্যতে আরও বেশি বেশি এই ধরণের প্রতিযোগিতা হবে বলে আশা করছি।’

বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘২০০৯ সাল থেকে এই প্রতিযোগিতার অনেক জনপ্রিয়তার সাথে চলছে। এখন অনেক চ্যানেলে এরকম প্রতিযোগিতা হচ্ছে। কুরআনের সঠিক চর্চ্চা বেশি বেশি হওয়া উচিত বলে আমরা মনে করি। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ৫লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ২লাখ টাকা, তৃতীয় পুরস্কার ১লাখ টাকা।’  সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশ থেকে হাফেজগণকে বাছাই করে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা ৩ জন নির্বাচিত হবে।  দেশের সেরা হাফেজে কুরআন সন্ধানের এই বিশেষ অনুষ্ঠান আগামী রমজান মাসে বাংলাভিশনে প্রচারিত হবে।

advertisement

Posted ১০:৫৯ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com