শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৫ বছর ক্ষমতায় থাকার মানসিকতা নেই: যোগাযোগমন্ত্রী

  |   বুধবার, ১৫ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

৫ বছর ক্ষমতায় থাকার মানসিকতা নেই: যোগাযোগমন্ত্রী

obaydul kader 1

১৫ জানুয়ারী: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন করেছি বলে জোর করে ক্ষমতায় থাকতে হবে এমন নয়। পাঁচ বছর ক্ষমতায় থাকার মানসিকতা সরকারের নেই। পরিস্থিতিই বলে দেবে আমরা কত দিন ক্ষমতায় থাকবো। প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত। লঙ্কায় গেলে সবাই রাবণ হয়। আমি এটা হতে চাই না।

নতুন সরকার গঠনের পর বুধবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘আমরা পাঁচ বছর ক্ষমতায় থাকবো এমন অহঙ্কারী বক্তব্য আমি দেব না। কতদিন ক্ষমতায় থাকবো তা জনগণের মন মানসিকতার ওপর নির্ভর করে। ক্ষমতায় গেলে মানুষ অহঙ্কারী হয়ে যায়। আমি অঙ্গীকার করছি, অহঙ্কারী নয়, বিনয়ী হবো। মানুষকে স্বস্তি দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করবো।

জাতীয় পার্টি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘তারা এক সময় মহাজোটে ছিলেন, এখন বিরোধীদলে চলে গেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন আলাদাভাবে নির্বাচন করবেন। যেভাবেই হোক নির্বাচন হয়ে গেছে। অপজিশন তো অপজিশনই। তাদের বিরোধী দলেই থাকা উচিৎ।

এ সময় তিনি আরো বলেন, ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।’ জাপার এমপিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তারা ৩৩ জনই যদি মন্ত্রিত্ব চান তাহলে চলবে কীভাবে। তাদের উচিৎ বিরোধী দলে থেকে সরকারের সমালোচনা করা।’ বিএনপি নেতা খালেদা জিয়ার আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ‘তাদের গণতন্ত্রের অভিযাত্রায় ৫০০ লোকই হয়নি। তাদের রণকৌশলে ভুল ছিল। এখন কীভাবে ভুল কাটিয়ে ওঠে জনগণবান্ধব কর্মসূচি দেওয়া যায়, সেজন্য দেশের মানুষ তার সংবাদ সম্মেলনের অপেক্ষায় রয়েছেন। জনগণকে নিয়ে তারা যদি আন্দোলনের কৌশল নির্ধারণ করেন তাহলে আমরা তাদের স্বাগত জানাবো।’

বিএনপিকে ইঙ্গিত করে ওয়ায়দুল কাদের বলেন, ‘একটি বড় দল জাতীয় নির্বাচনে না আসায় আমরা কিছুটা হলেও বিব্রত হয়েছি।’ প্রথম রাতেই বিড়াল মারতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আজ থেকে যনজট ও দুর্ঘটনার বিরুদ্ধে আমরা নিরলসভাবে সংগ্রাম করে যাবো। এটা হবে আমার প্রথম কাজ। এখন থেকে রাস্তায় যাবো; গাড়ি চেক করবো। অবৈধ ও আনফিট গাড়ি, অবৈধ দখল এসব বিষয়ে আরো কঠিন হবো।’ তিনি আরো বলেন, ‘নির্বাচনের সময় সরকার অজনপ্রিয় হওয়ার ভয়ে অবৈধ গাড়ি ও দখল উচ্ছেদ করে না। এখন করতে সমস্যা নেই।’

মন্ত্রী বলেন, ‘মানুষের মনের ভাষা চোখের ভাষা বুঝি, মানুষ যেটা পছন্দ করে সেটাই করি, আমি নিজের চেহারা দেখানোর জন্য কোথাও যাই না, যেখানেই যাই রাস্তায়-ব্রিজে কাজ দেখার জন্য যাই।’ জনস্বার্থে কাজ করতে হবে বলে জানিয়ে তিনি বলেন, আমি যে স্টাইলে কাজ করি তা জনগণ পছন্দ করে। আমি সেটাই করবো। মূল পদ্মা সেতুর কাজ আগামী জুন মাসে শুরু হবে। সরকারের এ মেয়াদেই মেট্রোরেলের কাজও শেষ করা হবে।

advertisement

Posted ০১:১৫ | বুধবার, ১৫ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com