শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৪ দলীয় নেতাসহ আওরঙ্গ নিহতঃ দুর্ঘটনা নাকি স্যাবটেজ?

  |   রবিবার, ০৪ আগস্ট ২০১৩ | প্রিন্ট

হেমায়েত উল্লাহ আওরঙ্গ বাংলাদেশের যুব রাজনীতিতে এখনও একটি আলোচিত নাম। তাকে অতিক্রম করা এখনও অনেকেরই পক্ষে সম্ভব না হলেও মৃত্যু তাকে অতিক্রম করে ছিনিয়ে নিলো । মাওয়া মহাসড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন শরীয়তপুরের এই সাবেক সংসদ সদস্য বর্তমান বিএনপি নেতা। কিন্তু প্রশ্ন উঠেছে এটি কি দুর্ঘটনা নাকি নির্বাচনের পূর্বে বিএনপি এই নেতাকে স্যাবটাজ করে হত্যা করা হল। 

শনিবার মুন্সীগঞ্জের মেদেনীমণ্ডলের খানবাড়ি এলাকায় এই দুর্ঘটনায় তার সঙ্গী আরো চারজন নিহত হন বলে জানিয়েছে পুলিশ। বিএনপি নেতা আওরঙ্গ (৫৭) ঢাকা থেকে শরীয়তপুর যাচ্ছিলেন। পথে বিকাল পৌনে ৪টার দিকে একটি বাসের সঙ্গে তার জিপের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

নিহত অন্যরা হলেন- যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান জামান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুন্সি জামাল উদ্দিন, যুবদল নেতা মো. ইয়াসিন ও স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুদ্দীন পেদা। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক জালালসহ দুজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আওরঙ্গ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সদস্য ছিলেন। তার মৃত্যুতে জেলা বিএনপি সাতদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

For News : news@shadindesh.com
advertisement

Posted ০১:৪৯ | রবিবার, ০৪ আগস্ট ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com