রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৩ মার্চ বৈশাখী টিভির আয়োজনে বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট

৩ মার্চ বৈশাখী টিভির আয়োজনে বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা

বৈশাখী টেলিভিশন মঙ্গলবার (৩ মার্চ) দর্শকদের জন্য সাজিয়েছে গান, নাটক, সিনেমা ও বিশেষ আয়োজনের সমৃদ্ধ অনুষ্ঠানসূচি।

সকালে ‘বৈশাখী সকালের গান’-এ সেলিম চৌধুরী

সকাল ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘বৈশাখী সকালের গান’। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী। লিটু সোলায়মানের প্রযোজনায় নির্মিত এ আয়োজনে প্যানেল প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন মামুন আব্দুল্লাহ। সেলিম চৌধুরী জানান, গানগুলো গেয়ে তার নিজের কাছে যেমন ভালো লেগেছে, তেমনি দর্শকদেরও ভালো লাগবে বলে তিনি আশাবাদী।

ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’

রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। প্রযোজনা প্রতিষ্ঠান ‘মিড এন্টারপ্রাইজ’-এর ব্যানারে নির্মিত এ নাটকটি রচনা করেছেন টিপু আলম মিলন এবং চিত্রনাট্য করেছেন আহসান আলমগীর। পরিচালনায় রয়েছেন আল হাজেন।

ঈদুল ফিতর ও ঈদুল আজহায় প্রচারিত সাত পর্বের বিশেষ ধারাবাহিক হিসেবে ব্যাপক সাফল্যের পর নাটকটি দীর্ঘ ধারাবাহিক আকারে নির্মিত হয়। ইউটিউবেও নাটকটি দুই ঈদে শীর্ষস্থানে ছিল।

নাটকের গল্পে দেখা যায়—গ্রামের সহজ-সরল মেধাবী তরুণ হাবু স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় পড়তে যায় এবং সাফল্যের স্বাক্ষর রাখে। বিদেশে উচ্চশিক্ষা শেষে তাকে সেখানকার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার প্রস্তাব দেওয়া হলেও সে দেশের টানে বাংলাদেশে ফিরে আসে। নতুন ধারাবাহিকে তার দেশে ফেরার পরের সংগ্রাম ও চ্যালেঞ্জ তুলে ধরা হচ্ছে।

নাটকে অভিনয় করছেন রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, অলিউল হক রুমি, শফিক খান দিলু, হায়দার আলী, সাইকা আহমেদ প্রমুখ। নতুনভাবে যুক্ত হয়েছেন অহনা রহমান, মৌসুমী হামিদ ও নীলা ইসলামসহ আরও অনেকে।

আজকের সিনেমা

সকাল ১০টায় প্রচারিত হবে বাংলা সিনেমা ‘প্রেমের সমাধি’। এতে অভিনয় করেছেন বাপ্পারাজ, শাহনাজ, অমিত হাসান, অন্তরা প্রমুখ।

দুপুর ২টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘এক বুক ভালোবাসা’। ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, ইমন, ডন, সোহেল রানা ও মিজু আহমেদ।

অন্যান্য উল্লেখযোগ্য অনুষ্ঠানসূচি

দিনব্যাপী আরও থাকছে—

ভোর ৬টা: ইসলাম ও সুন্দর জীবন
সকাল ৭টা: আল কোরানের বাণী
সকাল ৭টা ৪৫: ‘জন্মভূমি’
সকাল ৯টা: ‘বৈশাখী হেলথ’
দুপুর ১টা: ‘শুধু সিনেমার গান’
বিকাল ৫টা ১৫: সরাসরি ইসলামী অনুষ্ঠান ‘রমজানের সওগাত’
সন্ধ্যা ৬টা ২০: ধারাবাহিক ‘রহমত’
রাত ৮টা: ধারাবাহিক ‘মুসা’
রাত ৯টা ২০: ‘নাটবল্টু’
রাত ১০টা: একক নাটক ‘নয়ন পাখি’
রাত ১২টা: লাইভ টকশো ‘জিরো আওয়ার’

এছাড়া নির্ধারিত সময় অনুযায়ী প্রচারিত হবে বৈশাখী সংবাদ ও বিশেষ বুলেটিনসমূহ।

advertisement

Posted ০৩:৫২ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com