সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

২৯ তম সম্মেলনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ ছাত্রনেতা জীবনের

  |   বৃহস্পতিবার, ০৩ মে ২০১৮ | প্রিন্ট

২৯ তম সম্মেলনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ ছাত্রনেতা জীবনের

ছাত্রলীগের ২৯তম কাউন্সিলকে কেন্দ্র করে সরব ছাত্রলীগের তৃনমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতারা। সকলের দৃষ্টি এখন নতুন নেতৃত্বের দিকে। বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম সম্মেলন ১১ ও ১২ই মে এই উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জন্য আজ ২মে বুধবার সকাল ১০ টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের ছাত্রলীগের প্রধান কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ ও সংগ্রহ শুরু হয়েছে। সম্মেলন উপলক্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও দ্বায়িত্ব পাওয়া প্রধান নির্বাহি কমিশনার আরিফুর রহমান লিমন সংবাদ মাধ্যমকে জানান, এ পর্যন্ত সভাপতি পদে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাধারন সম্পাদক পদে বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম সহ-সম্পাদক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা আনোয়ার হোসেন জীবন সহ আরোও ৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ। সম্মেলন কে ঘিরে আজ ২ মে বুধবার থেকে ৪ মে শুক্রবার পর্যন্ত ফরম বিতরণ চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে। ফরম জমাদানের শেষ তারিখ ৫ মে শনিবার রাত ৮টা পর্যন্ত। এবার প্রধানমন্ত্রী নিজেই করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তৈরীর কাজ সেক্ষেত্রে অনেকটাই আশাবাদী পদ প্রত্যাশীরা।

advertisement

Posted ১৭:০৫ | বৃহস্পতিবার, ০৩ মে ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com