| সোমবার, ২৪ মার্চ ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম ঃ প্রতিবারের মত এ বছরও ব্যাপকভাবে ১৯৭১ সালের ২৮ মার্চ শপথ গ্রহণ দিবস এবং পতাকা উত্তোলন দিবস পালন করতে যাচ্ছে বার্মিংহামের ২৮ মার্চ উদযাপন পরিষদ। এ উপলক্ষে গত ২৪ মার্চ সোমবার এক সংবাদ সম্মেলনে দুদিনব্যাপী বিস্তারিত কর্মসূচী তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে ১৯৭১ সারের ২৮ মার্চ বার্মিংহামের কভেন্ট্রি রোডস্থ স্মল হীথ পার্কে এক ঐতিহাসিক সমাবেশে শপথ গ্রহণ ও পতাকা উত্তোলন করা হয়। বিগত কয়েক বছর যাবত ২৮ মার্চ উদযাপন পরিষদ ২৮ মার্চের শপথ গ্রহণকে যথাযথ গুরুত্ব ও মর্যাদার সাথে পালন করে আসছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়- ‘এ দিবসটি উদযাপনে আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে- প্রবাসীদের তথা আমাদের পূর্বপুরুষদের ভূমিকা-অবদানকে মূল্যায়ন এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।’ উদযাপন পরিষদের আহ্বায়ক ইবরাহিম আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নুরুল ইসলাম কিসলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কমরেড মসুদ আহমদ, মো. কবির উদ্দিন, আকমল খান, নুরুল ইসলাম খান নেপা, আব্দুস শুকুর, হিরন মিয়া, শাহ মর্তুজা আলী, এলাহি হক সেলু, সাইফুর রহমান বাসিক, তাজুল ইসলাম জয়নাল আবেদিন, আসকর উদ্দিন দুলু প্রমুখ।
ঐতিহাসিক শপথ গ্রহণ দিবস ও পতাকা উত্তোলন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সবা ও সাংস্কৃতিক সভার আয়োজন করা হয়েছে। র্যালি অনুষ্ঠিত হবে ২৮ মার্চ শুক্রবার দুপুর ২টার সময়। র্যালি শুরু হবে স্মর হীথ পার্কের ওয়েবারলি রোড গেইট থেকে। এবং ৩১ মার্চ সোমবার বিকাল ৬টার সময় স্টুডিও-ওয়ান-এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বার্মিংহামস্থ সহকারী হাইকমিশনার ফয়সল আহমেদ, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানের রচয়িতা, সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠানে লন্ডন ও স্থানীয় শিল্পীবৃন্দ উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
Posted ১৬:০০ | সোমবার, ২৪ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin