রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

২০২০ সালে বাংলাদেশ হবে জঙ্গি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত : আ ক ম মোজাম্মেল

  |   শুক্রবার, ০৬ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট

২০২০ সালে বাংলাদেশ হবে জঙ্গি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত : আ ক ম মোজাম্মেল
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, এক সময় ডিজিটাল শব্দটি নিয়ে উপহাস করা হতো। আজ তথ্যপ্রযুক্তিতে দেশ অনেক এগিয়ে গেছে। তথ্যপ্রযুক্তিতে দেশকে আরও গতিশীল ও সমৃদ্ধশালী করে গড়তে গাজীপুরে বঙ্গবন্ধুর নামে ডিজিটাল বিশ্ববিদ্যালয় নির্মিত হবে।
তিনি আরও বলেন, ২০২০ সালে বাংলাদেশ হবে জঙ্গি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত। আর ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪০ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।
গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে বৃহস্পতিবার সকালে এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রজেক্টের আওতায় তিন দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের ব্র্যান্ডিং গাজীপুর-এর লোগো উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন।
পরে মন্ত্রী মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের ৪০টি স্টল দেয়া হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. ইফতেখার আহমদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লাহ খান, সিনিয়র সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, সদস্য আবদুল হাদী শামীম, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম প্রমুখ।
advertisement

Posted ০৫:৪০ | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com