রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

২০১৯ সালের নির্বাচনে বিএনপির সঙ্গে লড়াই হবে: মায়া

  |   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

২০১৯ সালের নির্বাচনে বিএনপির সঙ্গে লড়াই হবে: মায়া

maya

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আর সুযোগ নেই মন্তব্য করে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ২০১৯ সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের (বিরোধী দল) সঙ্গে ভোটের লড়াই হবে।

বৃহস্পতিবার সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত বিরোধী দলের অবরোধ বিরোধী মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, এখন দশম জাতীয় সংসদ নির্বাচনে আসার আর সুযোগ নেই। আসতে হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসতে হবে। এ জন্য অপেক্ষা করতে হবে ২০১৮ সাল পর্যন্ত। অর্থাৎ ২০১৯ সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের (বিরোধী দল) সঙ্গে ভোটের লড়াই হবে। এই লড়াইয়ে আপনারা জিতলে আপনাদেরকে স্যালুট করে ক্ষমতা ছেড়ে দেব আমরা।

তিনি বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বিরোধী দলীয় নেতা ষড়যন্ত্র শুরু করেছেন। এখনও তিনি সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এখন তার পাশে দলের নেতাকর্মীরাও নেই বিদেশী বন্ধুরাও নেই।

মানববন্ধন কর্মসূচিতে আরো উপন্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ ও সম্মিলিত আওয়ামী সমর্থক জোট ভুক্ত ২২টি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

advertisement

Posted ১৫:১৯ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com