সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১৮ দলের কর্মসূচিতে অংশ নেবে আইনজীবীরা : খন্দকার মাহবুব

  |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

mahabub (1)

ঢাকা, ১৫ ডিসেম্বর  : ১৮ দলীয় জোটের সকল কর্মসূচিতে সারাদেশের আইনজীবীরা এখন থেকে অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সঙ্গে সিনিয়র আইনজীবীদের বৈঠক শেষে তিনি এ কথা জানান।
রাত পৌনে ৯টায় বৈঠক শুরু হয়ে রাত সাড়ে ৯টায় তা শেষ হয়।
সরকারের প্রহসনের নির্বাচন কিভাবে মোকাবিলা করা যায় এবং করণীয় কি- এ নিয়ে আইনজীবীদের সঙ্গে বেগম জিয়ার আলোচনা হয়েছে।
বৈঠকে এডভোকেট মাহবুব হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন- এডভোকেট জয়নুল আবদীন, এডভোকেট আহমেদ আজম খান, সাবেক মন্ত্রী নিতাই চত্রবর্তী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
এছাড়াও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি বৈঠকে ছিলেন।

advertisement

Posted ২১:১৭ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com