রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১৫ শতাংশ ভোটে মসনদে আওয়ামী লীগ

  |   সোমবার, ০৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

১৫ শতাংশ ভোটে মসনদে আওয়ামী লীগ

parliament

আসাদুজ্জামান আজম, ঢাকা, ৬ জানুয়ারি  : সম্পূর্ণ ভিন্ন ধরণের এক ভোট যুদ্ধ প্রত্যক্ষ করলো বাংলাদেশ। মাত্র ১৫ শতাংশ ভোটারের ভোটে ফের ক্ষমতার মসনদে বসলো আওয়ামী লীগ। যা নিয়ে দেশ বিদেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে নির্বাচনের বৈধতা নিয়ে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিরোধী জোটের শত বাধা উপেক্ষা করেও জনগণ স্বতঃর্স্ফূতভাবে ভোট দিযেছে। যদিও নির্বাচন কমিশন এখনো এ ব্যাপারে স্পষ্ট কিছুই জানায়নি।
বিশ্লেষকদের মতে, একতরফাভাবে অনুষ্ঠিত দশম জাতীয় নির্বাচনে ১৫৩ আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বেগ পেতে হয়নি আওয়ামী লীগকে। বাকি ১৪৭ আসনে ৫ জানুয়ারী নির্বাচন হলেও ভাগাভাগি হয়েছে আগেই। সরকার সমর্থিত সমমনা দলগুলো নির্বাচনে অংশ নিলেও সাড়া দেয়নি সাধারণ ভোটাররা। নির্বাচনে ভোটদানের চিত্র এবং গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণে এ চিত্র ফুটে উঠেছে।
সূত্র মতে, ১৪৭ আসনে অনুষ্ঠিত নির্বাচনে ভোটার ছিল ৪ কোটি ৩৯ লাখ ৬৫ হাজার। এদের মধ্যে ভোট দিয়েছে ৩০ শতাংশের মতো ভোটার।  আর সে হিসেবে ৩০০ আসনের ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ভোটারের মধ্যে প্রত্যক্ষ ভোট দিয়েছেন মাত্র ১৫ শতাংশ ভোটার। কিন্তু গত নবম জাতীয় নির্বাচনে ভোট দিয়েছিলো  ৮৭ দশমিক ১৩ শতাংশ ভোটার।
তবে, ভোট প্রদান নিয়ে বিচলিত নয় সরকার। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে সোমবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ যতটুকু ভোট দিয়েছে আমরা তাতেই সন্তুষ্ট।
এর আগে অন্য একটি অনুষ্ঠানে  আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম  বলেন, বাধা সত্ত্বেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। কোনো কারচুপি হয়নি। নির্বাচন কমিশনও কারচুপি করেনি। সরকারও হস্তক্ষেপ করেনি। এসময় বিরোধী জোট নাশকতা ছেড়ে সমঝোতায় আসলে খুব শিগগিরই নতুন নির্বাচন দেয়া হতে পারে বলেও জানান তিনি।
নির্বাচনী ফলাফল অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২৭ আসনসহ ১০৬ আসনে জয়লাভের পর দশম জাতীয় সংসদে  আওয়ামী লীগের আসন ২৩৬ টি।  বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০ আসনসহ ১৪ আসনে নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির আসন দাঁড়ালো ৩৪ টি। এছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি (জিপি) এবং স্বতন্ত্র প্রার্থীরা  পেয়েছেন ২৭ টি আসন। নির্বাচন স্থগিত আছে ৩টি আসনে।
উল্লেখ্য, ৫ জানুয়ারি দেশের দশম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদিও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮ দলীয় জোট। কিন্তু তাদের দাবি উপেক্ষা করেই একতরফাভাবে নির্বাচন করলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। যে কারণে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল অংশ গ্রহণ করেনি।

advertisement

Posted ১৮:০৭ | সোমবার, ০৬ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com