শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

১৪ জানুয়ারি পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ)

  |   শুক্রবার, ০৩ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

muhammad

নিজস্ব প্রতিবেদক,  ঢাকা : বাংলাদেশের আকাশে আজ ১৪৩৫ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৩ জানুয়ারি শুক্রবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে হিসাব অনুসারে আগামী  ১৪ জানুয়ারি মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) পালিত হবে।

বৃহস্পতিবার ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি কাজী হাবিবুল আওয়াল এতে সভাপতিত্ব করেন ।

সভায় প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মতিউর রহমান খান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব ডা. মোঃ আবদুস সুকুর, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ শাহ আলম, স্পারসোর পিএসও মোঃ শাহ আলম এবং বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী উপস্থিত ছিলেন।

সভায় ১৪৩৫ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর  প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ সফর ১৪৩৫ হিজরি, ২ জানুয়ারি বৃহস্পতিবার, সন্ধ্যা ৬.০০ টায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। ফলে আগামী ২০ পৌষ, ১৪২০ বঙ্গাব্দ,  ৩ জানুয়ারি শুক্রবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

advertisement

Posted ০১:৩০ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com