শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

  |   শনিবার, ২৮ মে ২০২২ | প্রিন্ট

১২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

১২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে লাইনচ্যুত বগি দুটি সরিয়ে রেলপথ মেরামতের কাজ শেষ হয়। জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, জয়দেবপুর-রাজশাহী রেল লাইনের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। শুক্রবার রাত ১০টার দিকে মৌচাক রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ফলে ১২ ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে জয়দেবপুর, মৌচাক, কালিয়াকৈর হাইটেক সিট, টাঙ্গাইলের মির্জাপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন রেলস্টেশনে আটকে থাকে ট্রেন। শনিবার সকাল ১০টা পর্যন্ত চরম দুর্ভোগে পড়েন লাইনচ্যুত ট্রেনসহ বিভিন্ন ট্রেনের যাত্রীরা।

 

জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন পার হওয়ার পর ইঞ্জিনসহ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব ট্রেন চলাচল বন্ধ হয়।

advertisement

Posted ০৬:০৭ | শনিবার, ২৮ মে ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com