রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১১ মামলায় আবার সময় পেলেন ‘অসুস্থ’ খালেদা

  |   সোমবার, ১০ এপ্রিল ২০১৭ | প্রিন্ট

১১ মামলায় আবার সময় পেলেন ‘অসুস্থ’ খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় আবার সময় মঞ্জুর করেছে আদালত। আগামী ২৫ এপ্রিল খালেদাকে আদালতে হাজির হতে বলেছেন বিচারক।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা সময় আবেদন মঞ্জুর করে এ তারিখ ঠিক করেন।

এর আগে সোমবার সবগুলো মামলায় খালেদা জিয়ার পক্ষে সময় আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার ও খোরশেদ আলম। আবেদনে তারা বলেন, তিনি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেনি। তাই সুস্থ হলেই তিনি আদালতে উপস্থিত হবেন। তাই তার উপস্থিতির জন্য কমপক্ষে এক মাসের সময় প্রয়োজন। এছাড়া রাষ্ট্রদ্রোহ এবং নাশকতার দুটি মামলার কার্যক্রম ইতোমধ্যে স্থগিত করেছে হাইকোর্ট।

এ সময় ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, হাইকোর্ট তিনটি মামলা স্থগিত করেছে। অপর মামলাগুলো চলতে বাধা নেই।

শুনানি শেষে বিচারক বলেন, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সময় দিলাম। ওইদিন তিনটি মামলার স্থগিতাদেশ দাখিল করবেন। ব্যর্থ হলে ওইদিন চার্জগঠন করা হবে।

এর আগে ২০১৬ সালের ৫ এপ্রিল খালেদা জিয়া এই মামলাটিসহ ছয়টি মামলায় আদালতে হাজির হয়ে জামিন গ্রহণ করেন।

হত্যা ও নাশকতার ১০ মামলার মধ্যে দারুস সালাম থানা আটটি ও যাত্রাবাড়ী থানার হত্যা ও বিস্ফোরক আইনে একই ঘটনার দুটি মামলা।

যাত্রাবাড়ী থানার নাশকতার দুই মামলায় ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গৌরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলায় ২৯ যাত্রী দগ্ধ হন। পরে নূর আলম (৬০) নামের এক দগ্ধ যাত্রী মারা যান। ২০১৫ সালের ৩০ এপ্রিল খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়। ওই মামলায় উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- এম কে আনোয়ার, রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান সোহেল, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ প্রমুখ।

অপরদিকে ২০১৫ সালের দারুস সালাম থানা এলাকায় নাশতার অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়। পরে ওই মামলাগুলোয় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে চার্জশিট দেয়া হয়।

advertisement

Posted ০৬:৩৯ | সোমবার, ১০ এপ্রিল ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com