শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট

১১ দলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, আগামী ৯ এপ্রিল থেকে সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি শুরু হবে, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এছাড়া ১১ এপ্রিল সব মহানগরে, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির শেষ দিনে, ১৩ এপ্রিল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

মামুনুল হক অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে এবং নানা কৌশলে তা এড়িয়ে যাচ্ছে। এতে জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে তারা নীরব থাকতে পারেন না। ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন’ ঠেকাতে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং যেকোনো উপায়ে গণভোটের রায় বাস্তবায়ন নিশ্চিত করবেন।

এর আগে সকাল ১০টা থেকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট সমাধানের দাবিতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠক করেন।

advertisement

Posted ০৯:৩৭ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com