| রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১/১১ এর কুশীলবরা আবার সক্রিয় ও সোচ্চার রয়েছেনঅ তারা এখনে অনেক কথা বলছে।
রবিবার সকালে গণভবনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল গ্রহণ করার পর তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ১/১১ এর কুশীলবরা এখন অনেক কথা বলছে। কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষার সময় যখন হরতাল দেয়া হয়েছে তখন কেন তাদের চেতনা জাগ্রত হয়নি?
প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সকাল ১০টায় গণবভনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি ও জেডিসির ফলাফলের অনুলিপি তুলে দেন। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
রবিবার জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ৮৯.৯৪ শতাংশ। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট পাস করেছে ১৬ লাখ ৭৫ হাজার ১০৯ জন। পরীক্ষায় ১৯ লাখ ২ হাজার ৭৪৬ জন এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
Posted ১৩:৩৭ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin