| রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
মঈনুল হাসান রতন , হবিগঞ্জ প্রতিনিধি : ১০ম জাতীয় সংসদ নির্বাচনে শায়েস্তাগঞ্জের ভোটার না থাকায় প্রায় ভোট কেন্দ্রগুলোছিল ফাঁকা। ৫ জানুয়ারি রবিবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। কোন কোন কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত কোন ভোটার ভোট দিতে যায় নি। শায়েস্তাগঞ্জ ও পাশ্ববর্তী এলাকার ভোটকেন্দ্রগুলো আওয়ামীলীগ নেতাকর্মী ছাড়া ভোটারদের দেখা যায়নি। এদিকে শায়েস্তাগঞ্জে পুরান বাজার উবাহাটা কেন্দ্রে মোট ২৯৬৩ ভোটারদের মধ্যে ১৬০ জন ভোটার ভোট দিয়েছে বেলা ১টা পর্যন্ত।
দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০৭৭জন ভোটারের মধ্যে বেলা ১২টা পর্যন্ত ১৫০জন ভোট দিয়ে, নোয়াগাও প্রাথমিক বিদ্যালয়ের ১৫৫১জন ভোটারের দুপুর ২ টা পর্যন্ত ২৭৫জন ভোট দিয়েছে , শাহজী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২৭১ ভোটারের মধ্যে বিকাল ৩ টা পর্যন্ত ৬০০জন ভোট দিয়েছে। পূর্ববড়চর, শায়েস্তাগঞ্জে বালিকা উচ্চ বিদ্যালয়, বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, কদমতলী সরকারি প্রথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে ভোটকেন্দ্রগুলোতে ভোটাররা ভোট দিতে না যাওয়ায় কেন্দ্রগুলো ছিল ফাকা।
এলাকার অনেক ভোটাররা জানায়, সরকারের একরতফা নির্বাচনে তারা ভোট দিতে যাবে না। এরই কারণে প্রায় কেন্দ্রগুলো ছিল ভোটারবিহীন ফাকা। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর টহল ছিল সারা শহরে। শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা জাতীয় পার্টির এজেন্টদের কেন্দ্র থেকে বেরকরে দেয় বলে জানা গেছে। সকাল ১০টায় শায়েস্তাগঞ্জে পৌরযুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পৌরসভা ও ইউনিয়ন অফিসের সামনে মিছিল নিয়ে ব্যাটারি চালিত ৭-৮টি টমটম ভাংচুর করে। ১৮ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালের কারণে সকাল থেকেই মানুষ রাস্তায় বের হয় নি।
Posted ১২:২০ | রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin