সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হোমনা গোয়ারীভাঙ্গায় বিএনপির নির্বাচনী কর্মীসভা

  |   শুক্রবার, ০৭ মার্চ ২০১৪ | প্রিন্ট

meeting-Homna-Comilla

মোর্শেদুল ইসলাম শাজু, কুমিল্লা :  আসন্ন চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণা তুঙ্গে। নির্বাচনে অংশ নিয়ে হোমনা উপজেলা বিএনপি তিনটি পদেই একক প্রার্থী মনোনীত করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

গণ সংযোগের অংশ হিসেবে শুক্রবার বিকেলে কুমিল্লার হোমনা উপজেলার গোয়ারীভাঙ্গা প্রশাসনিক এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বিএনপি নেতা ডা. জয়নাল আবেদিনের সভাপতিত্বে সহস্রাধীক জনতার সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আজিজুর রহমান মোল্লা (মোটর সাইকেল), ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মাজেদুল ইসলাম জীবন (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেফালী বেগম (কলস), পৌর বিএনপি সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক ছানাউল্লাহ সরকার, বিএনপি নেতা মো. মোসলেম উদ্দিন, মো. শাহ আলম, মো. শাহিন, মোতাহার হোসেন কাবিল, মো. শফিকুল ইসলাম শহীদ, হামিদ মেম্বার প্রমুখ।

advertisement

Posted ১৬:২৫ | শুক্রবার, ০৭ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com