| বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
চট্টগ্রাম, ২৮ নভেম্বর : ১৩ দফা দাবি বাস্তবায়ন, ব্লগে নাস্তিকদের ইসলামবিরোধী তৎপরতা বন্ধ দাবিতে শুক্রবার সারাদেশে বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার বাদজুমা সারাদেশে উপজেলা পর্যায়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবু নগরী ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী এক যুক্ত বিবৃতিতে কেন্দ্রঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করে তোলার জন্য সকল নেতাকর্মী এবং ইসলামপ্রিয় তৌহিদী জনতার প্রতি আহ্বান জানান।
১৩ দফা দাবি বাস্তবায়ন, নতুন করে ব্লগে নাস্তিকদের ইসলামবিরোধী তৎপরতা বন্ধ, বিএনপি নেত্রীর সঙ্গে আল্লামা আহমদ শফীর ব্যঙ্গচিত্র দিয়ে পোস্টার লাগানো এবং মুফতি ওয়াক্কাস, মুফতি সাখাওয়াত ও মুফতি হারুন ইজাহারসহ গ্রেফতারকৃত সকল হেফাজত নেতাদের মুক্তির দাবিতে এ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি।
Posted ২১:৫৫ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin