রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

( ভিডিও সহ )হাসিনা-ইনু কানে কানে কথা

  |   সোমবার, ০৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

hasina-+-Inu
[embedplusvideo height=”300″ width=”480″ editlink=”http://bit.ly/1knaZ36″ standard=”http://www.youtube.com/v/uGZ22WMgOnQ?fs=1″ vars=”ytid=uGZ22WMgOnQ&width=480&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep6054″ /]
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে তথ্যমন্ত্রী জাসদ নেতা হাসানুল হক ইনুর একান্ত কথোপকথন ফাঁস হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গণভবনের উন্মুক্ত লনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরুর আগে এ কথোপকথন হয়। মাইক্রোফোন ও টেলিভিশন বুম সামনে রেখেই নিচু স্বরে ইনু কথা বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সংবাদ সম্মেলনের পরপরই কথোপকথনের অডিও ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এতে শোনা যায়, ইনু প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলেন, আপনার সাথে একটা অন্য বিষয়ে কথা বলতে চাচ্ছি। আপনাকে একটা পয়েন্ট দিতে চাই। ওইটা আমি একটু ফেস করছিলাম যে.. ওই জালভোটের ছবি দিছে তো, আমি উত্তর দিছি, জালভোটই যদি করতে হতো তাহলে আনডাউড (অস্পষ্ট) আপনারা পড়েছে বলছেন দশ ভোট। সরকারের তো বহুত ক্ষমতা আছে, ফেক ভোট হলে তো সেভেন্টি পার্সেন্ট দেখাইতাম। তাহলে কোনটা কারেক্ট? আন নাউড লো নাকি ফেক ভোটিং? তাহলে এটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা, সব ভোটেই হয়, ক্ল্যাশ হয়, ভোট ছিনতাই হয়, ব্যালট পেপার কুড়িয়ে পাওয়া যায়, এইটা এক্সট্রা ঘটনা, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এবং নরমাল ইলেকশনেও আমাদের কিছু সেন্টার বন্ধ হয়ে যায়, স্থগিত হয়ে যায়, মানে আমি বলছি এটা এভয়েড করে যাওয়া আর কি জাস্ট। এই কোয়েশ্চেনটা যদি চলে আসে আর কি। আর এটা চমত্কার বিষয় ছিল, আঠার হাজার ভোট সেন্টার ছিল আমাদের, এইটিন থাউজেন্ড সেন্টার।
সেখানে ইন্সপাইট সহিংসতা, মানে সহিংসতার পরেও, প্রতিরোধের কথা বলার পরেও, আঠার হাজার জায়গায় ভোট হয়ে গেছে। এটি সফলতা, গণতন্ত্রের সফলতা এবং সংবিধানের সফলতা। ওরা সংবিধানের বাইরে দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এটা আল্লাহ বাঁচাইছে এবং জনগণের সাপোর্ট আমরা সংবিধানের ভিতর রেখেছি।
শেখ হাসিনা : জাসদের মুখ দিয়ে এখন গণতন্ত্রের কথা শুনতে হচ্ছে?
(এরপর সমস্বরে অট্টহাসি হা হা হা…)।
এ সময় তথ্যমন্ত্রী খেয়াল করেন টিভিগুলো লাইভ প্রচারে আছে। সামনে টিভি ক্যামেরার বুমগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, এইগুলো সব অন এয়ারে আছে।
শেখ হাসিনা তখন বলে ওঠেন, ‘তাইতো সব বলে দিলাম।’

advertisement

Posted ১৬:৩১ | সোমবার, ০৬ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com