রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হারিয়ে যাওয়া ৫০ মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট

হারিয়ে যাওয়া ৫০ মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

রাজধানীতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা। জিডির ভিত্তিতে ফেব্রুয়ারি মাসজুড়ে পরিচালিত অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে মতিঝিল জোনের এসি হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনি জানান, গতকাল সোমবার (২ মার্চ) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসারদের উপস্থিতিতে উদ্ধার করা ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এর আগেও বিগত প্রায় ১ বছরে পল্টন মডেল থানা পুলিশ প্রায় ৭০০টির বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুত ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা ডিএমপিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

advertisement

Posted ০৯:৪৩ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com