শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাজার কোটি রুপির ছবি নির্মাণের স্বপ্ন শাহরুখের

  |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

sharuk khan

মুম্বাই: এ বছর ‘চেন্নাই এক্সপ্রেস’র সফলতার পর বেশ খোশমেজাজেই আছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। এবার জানিয়েছেন হাজার কোটি রুপি ব্যয়ের স্বপ্ন দেখছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের এমন ইচ্ছার কথা জানালেন বলিউড বাদশাহ।
অনুষ্ঠানে নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতাও ভাগাভাগি করে নেন শাহরুখ। তিনি বলেন, “জীবনে সফল হওয়ার জন্য সবাই চিন্তিত থাকে। কিন্তু সফল হওয়ার জন্য আগে প্রয়োজন স্থির হওয়া। স্থির না হতে পারার জন্য বেশিরভাগ মানুষই তাদের লক্ষে পৌঁছাতে ব্যর্থ হয়।”
ওই অনুষ্ঠানে শাহরুখ জানান ‘রোমান্টিক হিরো’ হিসেবে বিবেচিত হতে চান না তিনি। তবে তার পুরনো বন্ধু সালমান খান বললে ‘রোমান্টিক হিরো’র তকমা গ্রহণে তার কোনো আপত্তি নেই।
আমির খান, অক্ষয় কুমার, সাইফ আলী খান কিংবা সালমান খান বলিউডের প্রথম সারির প্রায় অধিকাংশ অভিনেতার বয়সই ৪০ এর বেশি। কারো আবার ৫০ ছুঁই ছুঁই। এবার আবার কেউই সমসাময়িক অভিনেতাদের সঙ্গে কাজ করতে খুব একটা আগ্রহী নন। নিজের চেয়েও অর্ধেক বয়সী অভিনেত্রীর সঙ্গে তারা বেশি কাজ করছেন।
সেই তালিকায় আছেন শাহরুখও। তার বর্তমান বয়স ৪৮। তবে শাহরুখ মনে করেন, বয়স তার চেহারায় কোনো ছাপ ফেলতে পারেনি। শাহরুখ বলেন, “চেহারায় ৫০ বছর বয়সী লোকের ছাপ পড়লে আমি আবারো জুহি চাওলা, মাধুরী ও শ্রীদেবীর সঙ্গে কাজ করা শুরু করব।” সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

advertisement

Posted ১৩:১৫ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com