| রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
রাজধানীর হাজারীবাগ এলাকায় জমির আলী (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।শনিবার রাতে হাজারীবাগের সালেহা স্কুলের সামনে থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
নিহতের বড় ভাই ইমাম হোসেন ঢাকাটাইমসকে জানান, রাত আটটার দিকে হাজারীবাগ সালেহ স্কুল সংলগ্ন রাস্তায় অচেতন অবস্থায় জমির আলীকে পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের মাথায় ও মুখে ধারালো অস্ত্রের জখম ছিলো বলে জানা গেছে। ইমাম হোসেন আরো জানান, তার ভাই ক্লিনারের কাজ করত। নিহত জমির আলী কেরানীগঞ্জের আটিপাড়া গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম জানান, পুলিশ ঘটনায় জড়িতদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Posted ০৯:২২ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin