গত শনিবার আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের উদ্যোগে ‘ঐতিহাসিক বদর দিবস, পবিত্র মাহে রমজানের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কোর্ট মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট ওলামায়ে মাশায়েখ, রাজনীতিবিদ, কুটনীতিবিদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শের সকল সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের আহবায়ক আল্লামা মুফতি অধ্যক্ষ এটিএম নুর উদ্দিন জংগী নকশেবন্দী আলক্বাদরী।
সদস্য সচিব ফরিদ আহমেদ রাজুর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার, মহিবুর রহমান আউয়াল, মাওলানা কাজী এম এ করিম, মাওলানা কাজী আব্দুল কাইয়ূম, মাওলানা কাজী কামাল হোসেন, মুফতি মনিরুল ইসলাম মুরাদ, মাওলানা মুফতি রফিকুল ইসলাম, মাওলানা ক্বারী তৈয়ব আলী, এএসএম মহসিন চৌধুরী, ইফতেখার আহমেদ হাবলু, সাংবাদিক ও আইনজীবী সহকারী আব্দুল হাই, সাংবাদিক কেএমএ ওয়াহাব নাঈমী, আব্দুল মালেক, আহমদ রেজা হোসাইন মাহদী, মধু মিয়া, মাসুম বিল্লাহ, আহমদ রেজা হোসাইন মাহদি, আব্দুল মন্নান, মাওলানা ফারুক আত্তারী, সাজ্জাদুর রহমান আল হোসাইনী, সৈয়দ মিনহাজ, একেএম নুরুল ইসলাম নোমান, মাওলানা আব্বাস আলী, হাজী মফিজুর রহমান টিটু, হাফেজ আমিনুল ইসলাম,
সাংবাদিক সাইদুর রহমান কুটি, মাওলানা আব্দুল মালেক, মাওলানা সামছুদ্দিন এমরান পীর প্রমূখ।
সভাপতির বক্তব্যে আল্লামা নুর উদ্দিন জংগী নকশেবন্দী আলক্বাদরী বলেন, ইসলামের প্রথম মহাযুদ্ধ ঐতিহাসিক বদর দিবস আমাদেরকে জেহাদের প্রেরণা যোগায়। তাদের আত্মত্যাগের মহান আদর্শই আমাদের জন্য আজকের দিনের পথচলার পাথেয়।
For News : news@shadindesh.com