| বুধবার, ০২ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
আলাউদ্দিন রনি,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : ২ এপ্রিলঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ও বুল্লা গ্রামে বুধবার বিকালে পৃথক বজ্রপাতের ঘটনায় মাদ্রাসার ছাত্র সহ ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। জানা যায়-ওই দিন বিকাল ৩টায় হঠাৎ বজ্রপাতে ঘটনায় উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের শফিক মিয়ার মেয়ে রেখা বেগম (১২) ও আহাম্মদ আলীর মেয়ে কালন বেগম(১০) তাদের বাড়ির পাশে গরু আনতে গেলে বজ্রপাতে মারা যায়।
অপরদিকে উপজেলার শাহজাহানপুর ইউণিয়নের উত্তর সুরমা গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে ইটাখলা আলিয়া মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র তানজিল মিয়া (১৩) বাড়ি ফেরার পথে নোয়াপাড়ায় বজ্রপাতে মারা গেছে। একই দিন বুল্লা ইউনিয়নের ধনকুড়া গ্রামের নুর আলম (১৬) বুল্লা গ্রামের গ্রামের মৃত রুস্তম আলীর স্ত্রী জাহেদা খাতুন(৫০), কড়রা গ্রামের সুবান মিয়ার ছেলে সুয়ব মিয়া (৫০) গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি শফিউল্লাহ নিহতদের বাড়ীতে ছুটে যান।
Posted ১০:২৭ | বুধবার, ০২ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin