শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের ডিসিকে উকিল নোটিশ

  |   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩ | প্রিন্ট

আশরাফুল ইসলাম কহিনুর, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এক কর্মকর্তাকে পাশ কাটিয়ে অন্য কোনো ব্যক্তিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর করার চেষ্টার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক ও ক্রিকেট উপ কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান তার আইনজীবী আছকির উজ্জামানের মাধ্যমে বৃহস্পতিবার এ উকিল নোটিশ পাঠিয়েছে।


এতে উল্লেখ করা হয়, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক উপ কমিটির সাধারণ সম্পাদকের নাম স্ব-স্ব ফেডারেশন/বোর্ডের নির্বাচনের কাউন্সিলর হিসেবে পাঠানোর কথা। কিন্তু ক্রিকেট উপ কমিটির সাধারণ সম্পাদক, বিসিবির বিগত কমিটির কাউন্সিলর আমিনুর রশীদ এমরানকে পাশ কাটিয়ে অন্য কোনো ব্যক্তিকে কাউন্সিলর করার কথা শোনা যাচ্ছে। ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অথবা ক্রীড়া সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী আমিনুর রশীদ এমরান বিসিবির কাউন্সিল হওয়ার অধিকারী। তাকে কাউন্সিলর না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এর দায়-দায়িত্ব জেলা প্রশাসককে গ্রহণ করতে হবে এ ব্যাপারে ক্রিকেট উপ কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান জানান, ক্রিকেটের সঙ্গে সম্পর্কহীন কোনো ব্যক্তিকে কাউন্সিলর মনোনীত করলে হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের কেউ তা মেনে নেবেন না। তিনি আরো জানান, বিসিবি ও জেলার ক্রিকেট কমিটি একই সূত্রে গাঁথা। একটিকে বাদ দিযে অপরটি চলতে পারেনা। বিসিবির অনেক কর্মসূচি বাস্তবায়ন করে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটি। তাই বিধি লঙ্ঘন করলে তা মেনে নেওয়া হবে না।


এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি জানান, জেলার ক্রীড়াঙ্গনের স্বার্থে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক কাউন্সিলর হওয়ার অধিকারী। তিনি বলেন, ‘অন্য কাউকে কাউন্সিলর করলে, আমরা তা মেনে নিব না। প্রয়োজনে আন্দোলন গড়ে তুলব।’


এ ব্যাপারে জেলা প্রশাসক, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মনীন্দ্র কিশোর মজুমদার জানান, শুনেছি, উকিল নোটিশ পাঠানো হয়েছে। তবে, তা এখনও আমি পড়ে দেখিনি। নোটিশটি পড়ে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

For News : news@shadindesh.com
advertisement

Posted ১৭:৪৩ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com