শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৮ জুন ২০২৫ | প্রিন্ট

হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। একই আদালতে ফতুল্লার সাঈদ হত্যাচেষ্টা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ। শুনানি শেষে আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত।

আজ  নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দীন কাদিরের আদালত এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান ঢাকা পোস্টকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজল হত্যা মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত ছিলেন সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান সজল মিয়া। তিনি একটি জুতার কারাখানায় কাজ করতেন। পরে সজল মিয়ার মা রুনা বেগম চলতি বছরের ১৬ মে ২১৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আসামি করা হয় সেলিনা হায়াৎ আইভীকে।

এর আগে, গত ৯ মে সকালে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আইভী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত ছয়টি মামলায় সাবেক এই সিটি মেয়রকে আসামি করা হয়েছে।

advertisement

Posted ০৮:৫৪ | বুধবার, ১৮ জুন ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com