রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হত্যা-গুম-সংখ্যালঘু নির্যাতন বিএনপির নাগরিক তদন্ত কমিটি যশোর যাচ্ছে কাল

  |   মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

BNP Flau up-1

স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন স্থানে নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে সহিংসতা, সংখ্যালঘুদের ওপর নির্যাতন,  বিচারবহির্ভ–ত হত্যা, গুম, আইনশৃঙখলা বাহিনীর হাতে মানবাধিকার লঙঘন এবং বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা তদন্তে বিএনপির গঠন করা নাগরিক তদন্ত কমিটি আগামীকাল বুধবার যশোর যাচ্ছেন। পেশাজীবী সমন¦য় পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও জাতীয় প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক কাদের গণি চৌধুরীর নেতৃত্বে ৭ সদস্যের এ তদন্ত কমিটি যশোর, সাতক্ষীরা, মেহেরপুর ও কুষ্টিয়ার ক্ষতিগ্রস্থ এলাকাগুলো পরিদর্শন ও ভিকটিমদের সাক্ষাতকার নেবেন।

তদন্ত কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ¡বিদ্যালয়ের অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ¡বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ বি এম ওবায়েদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চৌধুরী ও বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।

গত ২২ জানুয়ারি পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠকের পর পেশাজীবীদের সমন¦য়ে ক্ষতিগ্রস্থ এলাকাগুলোর জন্য পৃথক চারটি তদন্ত কমিটি গঠন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ক্ষতিগ্রস্ত ওইসব এলাকাগুলোতে নির্যাতনের ঘটনাগুলো কীভাবে ঘটেছে, কারা দোষী- তা চিহ্নিত করে কমিটি সুপারিশ আকারে তদন্ত প্রতিবেদন দেবে। ইতিমধ্যে তিনটি কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্থ এলাকগুলেতে পৌছে ঘটনাস্থল পরিদর্শন ও ভিকটিমদের সাক্ষাতকার নেওয়া শুরু করেছেন।

advertisement

Posted ১০:৫০ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com