সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হত্যার দায় নির্বাচন কমিশনের: নজরুল ইসলাম খান

  |   বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

nazrul islam khan

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে এ পর্যন্ত যত হত্যা ও গুম হয়েছে তার দায় থেকে নির্বাচন কমিশন রেহাই পাবে না। এর জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই জবাব দিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, সঙ্কট সমাধানে আলোচনার পরবর্তী তারিখ নির্ধারিত হয়নি, এখনো সময় আছে আলোচনার মাধ্যমে তথাকথিত নির্বাচন বাতিল করে আবার সিডিউল দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।

কাদের মোল্লার রায় নিয়ে পাকিস্তানের সংসদে বিল পাশ করা প্রসঙ্গে তিনি বলেন, এর প্রতিবাদ সরকারের দায়িত্ব, অনেক আগেই এর প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু টকশো ও গণমাধ্যমে আসার পর আজ সরকার কথা বলেছে।

যুদ্ধাপরাধীদের বিচার বিএনপি চায়- মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, আমরা সব সময়ই যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছি, কিন্তু সরকার যুদ্ধাপরাধীদের বিচার না করে মনবতাবিরোধী অপরাধের বিচার করছে। কিন্তু এ দু’টোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। অথচ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের কথা উল্লেখ ছিল।

এ নির্বাচনকে পাতানো নির্বাচন দাবি করে নজরুল ইসলাম খান বলেন, যে নির্বাচনে সরকারি দল এবং তাদের সতীর্থদের মধ্যে আসন ভাগাভাগি করে দেয়া হয়, সে নির্বাচন অবশ্যই একটি পাতানো নির্বাচন। এমন নির্বাচন জনগণের কাছে প্রত্যাশিত ও গ্রহণযোগ্য নয়। জনগণ এ নির্বাচন মানে না। তাই এ নির্বাচনের নামে নাটক বন্ধ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের  অধীনে দশম জতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়ে চলমান সংলাপকে অর্থবহ করার উদ্যোগ নেয়ার জন্য শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি চলছে।

শাসক দলের ক্যাডাররা বিরোধী দলের ওপর হামলা চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি শাসক দলের ক্যাডাররা বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাচ্ছে।

সরকার যৌথ বাহিনী দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করাচ্ছে অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, যৌথ বাহিনী নামিয়ে সরকার হিট লিষ্ট তৈরী করে বিরোধী দলের নেতাকর্মীদের খুন করা শুরু করেছে।

সরকার ক্ষমতাকে কুক্ষিগত করতে চাইছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, সরকার কোথাও কাউকে দাঁড়াতে দিচ্ছে না। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জাতিকে দ্বিধাবিভক্ত করে ফেলছে। যার সুযোগ নেয়ার চেষ্টা করছে বিদেশী রাষ্ট্রগুলো।

দশম নির্বাচন নয় একাদশ জাতীয় নির্বাচন নিয়ে সংলাপ হতে পারে যোগাযোগ মন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, তার এ বক্তব্য সরকারের পক্ষ থেকে নাকি দলের পক্ষ থেকে নাকি উভয় পক্ষ থেকে, নাকি তার নিজের পক্ষ থেকে তা আমরা জানিনা। তার বক্তব্যের সাথে সরকারের অন্যান্য মন্ত্রী ও নেতাদের বক্তব্যের কোন মিল নেই। এমনি গরমিল আর গোজামিল দিয়ে চলছে এ সরকার।

বিনা প্রতিদ্বন্ধিতায় প্রার্থী নির্বাচনের বিষয়ে তিনি বলেন,  তামাশার নির্বাচনে বানরের পিঠা ভাগাভাগির মতে করে সংসদীয় আসনগুলোকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে সরকার। এর ফলে ৫২ শতাংশ ভোটার ভোট দানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। বাকী ১৪৬ টি আসনেও তারা আজ্ঞাবহ নির্বাচন কমিশনের সহায়তায় প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে পিঠা ভাগাভাগি করার র্নিলজ্জ কৌশল নিয়ে জনমতের বিপরীতে অবস্থান নিয়েছে।

৭২ ঘন্টার অবরোধের প্রথম দিনের চিত্র তুলে ধরে তিনি বলেন, আজ সারা দেশে নিহত হয়েছে ৩জন, আহত ২শ ৫১ জন, গ্রেপ্তার ১শ৭১ জন, মামলায় আসামী করা হয়েছে ৪ হাজারেরও অধিক নেতাকর্মীকে।

advertisement

Posted ০৯:১৩ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com