শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সাংবাদিকদের ভুমিকা থাকতে হবে : সিলেটের সাংবাদিকদের নিয়ে পিআইবির কর্মশালায় আলতাফ মাহমুদ

  |   সোমবার, ১৯ মে ২০১৪ | প্রিন্ট

PIB DHAKA PIC 19.5.14

রুহুল আমীন নগরী, পিআইবি সেমিনার কক্ষ থেকে :  ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ বলেছেন, সংবাদ পত্রে কর্মরত প্রতিটি লোককেই দায়িত্বশীল হতে হবে। সাংবাদিকতায় পার্টটাইম বলতে কিছ নেই। একজন সাংবাদিককে চব্বিশ ঘন্টাই কাজকরতে হয়। সব সময় চোখ-কান খোলা রাখতে হবে। প্রতিটি সংবাদ কর্মীকেই দেশত্ববোধের এবং নীতি নৈতিকতার আলোকে কাজ করা উচিত। আলোচনা প্রসঙ্গে প্রয়াত প্রবীণ সাংবাদিক এবিএম মুসাকে সাংবাদিকতার অঙ্গনের উজ্বল নক্ষত্র হিসেবে উল্লেখ করেন। তিনি আরো বলেন, ভালো সাংবাদিক হতে হলে মেধা খরচ করতে হবে। সময়-শ্রম দিতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সাংবাদিকদের ভুমিকা থাকতে হবে ।

তিনি সোমবার (১৯ মে) বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত সিলেটের সাংবাদিকদের জন্য অনলাইন সাংবাদিকতা বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালার ২য় দিনে এসব কথা বলেন। রাজধানীর সার্কিট হাউস রোডস্থ পিআইবি কার্যালয়ের সেমিনার কক্ষে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন, মোহনা টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রহমান মুস্তাফিজ, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অদ্যাপক শেখ শফিউল ইসলাম। সিলেট বিভাগে কর্মরত ২৭টি জাতীয় ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টালের ৩৪ জন সম্পাদক-সাংবাদিক কর্মশালায় অংশ নেন। যেসব অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা প্রশিক্ষণে অংশ নিলেন সেগুলো হলো, বাংলা নিউজ আপডেট ডটকম, সিলেট ভিউ টোয়েন্টি ফোর ডটকম, নিউজ মিরর টোয়েন্টি ফোর ডটকম, সিলেট রিপোর্ট ডটকম, সিলেট টোয়েন্টি ফোর নিউজ ডটকম, ঢাকা নিউজ টোয়েন্টি ফোর ডটকম, সিলেটের কণ্ঠ টোয়েন্টি ফোর ডটকম, ম্যাসমিডিয়া বিডি ডটকম, সিলেট সংবাদ ডটকম, সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম, সময়বার্তা ডটকম, নতুনমাত্রা টোয়েন্টি ফোর ডটকম, সুরমা টাইমস ডটকম, ডেইলি বিডি নিউজ ডটনেট, ড্রিম সিলেট ডটকম, পরিবর্তন ডটকম, বাংলাডাক ডটকম, হবিগঞ্জ নিউজ টোয়েন্টি ফোর ডটকম, নিউজ হবিগঞ্জ ডটকম, দি সুনামগঞ্জ টাইমস ডটকম, হাওর টোয়েন্টি ফোর ডটকম, পাতাকুঁড়ি ডটনেট, বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডটকম, দি রিপোর্ট টোয়েন্টি ফোর ডটকম, সাভার নিউজ টোয়েন্টি ফোর ডটকম, আইপোর্ট বিডি ডটকম ও বাংলা মেইল টোয়েন্টি ফোর ডটকম।

যে সমস্ত সাংবাদিক প্রশিক্ষনে অংশ নিলেন তারা হলেন, এম এ রহিম, বদর উদ্দিন আহমদ, ছামির মাহমুদ, বশির আহমদ জুয়েল,এমএ মালেক, মুহাম্মদ রুহুল আমীন নগরী, সৈয়দ মুন্তাসির রিমন, মিসবাহ উদ্দীন আহমদ, সৈয়দ বাপ্পী, শামস শামীম, শফিক আহমদ, আফরোজ খান, , সাদীকুর রহমান সাকী, সুর্বণা হামিদ, খলিলুর রহমান স্টালিন, জাহাঙ্গির আলম খায়ের, হাসনা বানু নীলা, রফিকুল ইসলাম কামাল, ফারহানা বেগম হেনা, আজাদ আহমদ, শিব্বির আহমদ, শেখ আব্দুল মজিদ, মহিউদ্দীন খালেদ, জালাল আহমদ, শাহজাহান চৌধুরী, নুরুল ইসলাম শেফুল , আয়শা সিদ্দিকা আশা, পরি রায়, জিয়াউদ্দীন দুলাল, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, ফয়সল চৌধুরী, মো: নুর উদ্দীন, আবুল ফজল মো: সাইফুদ্দীন, জাকির হোসেন ।

advertisement

Posted ১৪:৩৬ | সোমবার, ১৯ মে ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com