সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ | প্রিন্ট

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জাতীয় স্মৃতিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, হলগুলোর প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

advertisement

Posted ০৭:৫৬ | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com