শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা ঘোষণা করলো ক্রিমিয়া

  |   সোমবার, ১৭ মার্চ ২০১৪ | প্রিন্ট

cremeia

অনলাইন অবলম্বনে  : ক্রিমিয়ার পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেছে। একই সঙ্গে ক্রিমিয়া রুশ ফেডারেশনে যোগ দেয়ার আবেদনও জানিয়েছে। রবিবার ইউক্রেনের স্ব-শাসিত এ উপদ্বীপের জনগণ এক গণভোটে রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করার পর আনুষ্ঠানিকভাবে এ আবেদন জানায় ক্রিমিয়া।

গণভোটের এ ফলাফল মেনে নেবে না স্পষ্ট জানিয়েছে ইউক্রেন সরকার। এছাড়া মার্কিন সরকার ও ইউরোপীয় ইউনিয়নও এ গণভোটকে অবৈধ ঘোষণা করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।

উল্লেখ্য, পাশ্চাত্যপন্থী অভ্যূত্থানে ইউক্রেনের নির্বাচিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতন হওয়ার পর ক্রিমিয়া নিয়ন্ত্রণ করছে রুশপন্থীরা।

advertisement

Posted ১৩:৫৪ | সোমবার, ১৭ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com