রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

  |   বৃহস্পতিবার, ০২ জুন ২০২২ | প্রিন্ট

স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের জনগণের প্রতিপক্ষ ও স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা বদ্ধপরিকর।

 

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনগুলো সাম্প্রতিককালের অশালীন ও কুটুক্তিপূর্ণ বক্তব্যসহ হত্যার হুমকির প্রতিবাদে এসভার আয়োজন করে যুব মহিলা লীগ।

 

ড. হাছন মাহমুদ বলেন, বিএনপি আবারও আগুন সন্ত্রাসের মতো পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের আপামর জনতার দল। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে আছে এবং থাকবে। সন্ত্রাসীরা যদি এই বাংলাদেশে বিএনপি এবং জামায়াতের নেতৃত্বে আবারও নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা করে আমাদের নেতা কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।

 

তিনি বলেন, আজকে যখন নিজস্ব টাকায় পদ্মাসেতু হয়ে গেছে, তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত পলাতক চেয়ারম্যান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে তাদের সমালোচনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরে গেছে। তাদের লজ্জায় মাথা হেট হয়ে গেছে। এই জন্য তারা বাংলাদেশের ভিন্ন রকমের একটা পরিস্থিতির সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। যেন মানুষের মধ্যে আজকে যে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ বিরাজ করছে, সেটিকে তারা নষ্ট করতে চায়। জনগণের প্রতিপক্ষ স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে আমাদের নেতাকর্মীরা বদ্ধপরিকর।

 

বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ যুব মহিলা লীগের নেত্রীরা।

advertisement

Posted ১০:০৫ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com