রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্বাগত শুভ নববর্ষ ২০১৪

  |   বুধবার, ০১ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট


shadindesh 1

স্বাগত ২০১৪। শুভ ইংরেজি নববর্ষ। বিদায়ী ২০১৩ সালের কষ্ট, বঞ্চনা, হতাশা আর নিদারুণ নিরাপত্তাহীনতাকে পেছনে ফেলে ভালো কিছু প্রাপ্তির স্বপ্ন নিয়ে মানুষ শুরু করছে নতুন বছর । সর্বব্যাপী অনিশ্চয়তা ও অজানা উদ্বেগ-উত্কণ্ঠার মধ্যে নতুন বছরের আগমন। ফলে আজ ভোরে ঘন কুয়াশার চাদর ভেদ করে যে সূর্যটা উঁকি দেবে তা যতটা সোনালি কিংবা লাল হওয়ার কথা তা হয়তো হবে না। বাংলাদেশের রাজনীতির আকাশের মতোই নতুন বছরের সূর্যটা কুয়াশাচ্ছন্ন ও বিবর্ণ। 

চিরসংগ্রামী, লড়াকু ও আশাবাদী মানুষের প্রত্যাশা সব ধরনের স্থবিরতা কাটিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ। দেশে ফিরে আসবে শান্তি, সমৃদ্ধি, স্বস্তি, গতিময়তা। নতুন আশার আলো প্লাবিত করবে বাংলাদেশের দিগন্ত।

বাংলাদেশে গ্রেগরিয়ান নববর্ষ পালনের রেওয়াজ বহু আগে থেকে অনুসৃত হলেও নিকট অতীতে তা প্রসারিত হয়েছে। বহু মানুষ এ দিন পরস্পর মিলিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা কার্ডে, এসএমএসে, ফেসবুক, ই-মেইলে হাজারো শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়েছে গত মধ্যরাতেই। পুরনো বছর যেমনই যাক, নতুন বছর যেন ভালো যায় সে কামনা করেছে সবাই। পুরনো বছরকে বিদায় জানানোর আগে ঘটা করে বছরের ঘটনাবলির ওপর নজর বোলানোর রেওয়াজও চালু। ২০১২ জাতীয় ও আন্তর্জাতিকভাবে ঘটনাবহুল বছর। বহু খবর তৈরি হয়েছে এ সময়। অনেক খবর সবাইকে ভাবিয়েছে, নাড়া দিয়েছে, আলোড়িত করেছে। কোনো খবর করেছে উদ্বিগ্ন ও ব্যথিত।  বহ সংঘর্ষ ও সংঘাতের ভেতর দিয়ে গেছে বিদায়ী বছর। ২০১৩ সালে ব্যতিক্রম ঘটবে না। সকালবেলার সৃর্যই বলে দেয়, দিনটি কেমন যাবে। গেল বছরই বলে দেয়, এ বছর কেমন যাবে।

আগের বছরগুলোর মতোই সদ্যবিদায়ী ২০১৩ সালটি ছিল বাংলাদেশের জন্য গভীর হতাশার। কোনো সুসংবাদ আসেনি ৩৬৫ দিনে। হত্যা, সংঘর্ষ, দুর্ঘটনা, দুনীতি, বিরোধী মতের প্রতি দমন-পীড়নসহ নানা দুঃসংবাদের মধ্য দিয়ে কেটেছে দিনগুলো। রাজনীতি, অর্থনীতি, বিচারব্যবস্থা, সমাজনীতি কোথাও কোনো সুখবর ছিল না। বরং নানা দুঃসংবাদ এ সময়ে তাড়িয়ে বেড়িয়েছে জনমন। স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়েছে দেশপ্রেমিক জনগোষ্ঠী। এ সময়ে স্থবিরতা গ্রাস করেছে আমাদের অর্থনীতি, বিনিয়োগ, রাজনীতি, সংসদ, প্রশাসন, উন্নয়ন কর্মকাণ্ডকে। সর্বোপরি আমাদের সার্বিক জনজীবনকে। তারপরও মানুষ নতুন করে স্বপ্ন দেখছে নতুন বছর নিয়ে।

বিতর্কিত হলেও একটি নির্বাচনের পর গণতান্ত্রিক শাসনের আকাঙ্ক্ষায় ২০০৯ সালে যে ব্যাপক প্রত্যাশা নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার যাত্রা শুরু করেছিল, চার বছর গড়িয়ে সে প্রত্যাশার খুব কমই পূরণ হয়েছে। কিন্ত নতুন বছরে দেশের মানুষের প্রত্যাশা সব হতাশা, সব গ্লানি কাটিয়ে উঠে এগিয়ে যাবে বাংলাদেশ। সচল হবে দেশের অর্থনীতি, রাজনীতি, সংসদ ও প্রশাসন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে ঘোর অনিশ্চয়তা ও অমানিশার অন্ধকার রাজনীতির আকাশে জমাট বেঁধেছে তা কেটে যাবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সবার অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদল হবে।

advertisement

Posted ০০:০১ | বুধবার, ০১ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com