রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সৌদিতে বৈধ হওয়ার সুযোগ আবারও বাড়লো ২ মাস

  |   শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

Saudi

রিয়াদ, ৩ জানুয়ারি : সৌদি আরবে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার জন্য সাত মাস সময় সীমা অতিক্রান্ত হলেও যারা এই সময়ে বৈধতার কাগজপত্র সংগ্রহ করতে পারেন নি তাদের জন্য আরও দুই মাস সময় বাড়িয়েছে সৌদি সরকার। আগামী মার্চের ১ তারিখের মধ্যে বৈধ হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ তৈরি হল এ ঘোষণার মধ্য দিয়ে। খবর আরব নিউজের।
দেশটির পাসপোর্ট দপ্তরের (জাওয়াজাত) পরিচালক মেজর জেনারেল সুলেইমান আল-ইয়াহইয়া বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মুহাম্মদ বিন নাইফ আগামী ১ মার্চের মধ্যে অবৈধ অভিবাসীদের কাগজপত্র সংশোধনের জন্য শ্রম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
আরব নিউজ জানিয়েছে, যেসব অভিবাসী বৈধ হওয়ার প্রক্রিয়া আংশিক শেষ করেছে বা মধ্যপথে আটকে গেছে-সৌদি সরকারের এই ঘোষণা তাদের উদ্বেগ অনেকটাই কমিয়ে দেবে। বিশেষত আইনি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পরও যারা গ্রেফতার, দ- প্রাপ্তি কিংবা স্বদেশে নির্বাসিত হওয়ার বিষয়ে উদ্বিগ্ন ছিলো তারা সরকারের এই সিদ্ধান্তে যথেষ্টই খুশি।
এর আগে কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলো, যেসব অবৈধ অভিবাসী নিরাপত্তা বাহিনীর হাতে আটক হবে, তারা এক লাখ সৌদি রিয়াল অর্থদ-সহ দুই বছর কারাদ- ভোগ করতে পারে।

advertisement

Posted ০৩:৩৪ | শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com