রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত

  |   বৃহস্পতিবার, ০২ জুন ২০২২ | প্রিন্ট

সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি  স্বাস্থ্যবিধি মেনে আইশোলেশনে আছেন। ইতিমধ্যে তার  সংস্পর্শে আসা বেশ কয়েকজন কংগ্রেস নেতারও কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।

 

আজ   কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা একথা জানিয়েছেন। তিনি বলেন,  সোনিয়া গান্ধীর করোনা শনাক্ত হয়েছে। তাঁর হালকা জ্বর আছে। করোনার আরও কিছু উপসর্গ তাঁর আছে। তিনি নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

উল্লেখ্য,  ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের অন্তর্বর্তী প্রেসিডেন্ট সোনিয়া এবং রাহুল গান্ধীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৮ জুন সোনিয়া গান্ধীর হাজিরা দেওয়ার কথা রয়েছে। ইডি হাজিরা প্রসঙ্গে সুরজেওয়ালা বলেন, সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ করা অনেকেই করোনা আক্রান্ত। আপাতত সুস্থই রয়েছে কংগ্রেস নেত্রী। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ৮ জুন নির্ধারিত সময়ে ইডির দফতরে যাবেন সোনিয়া গান্ধী।

advertisement

Posted ১০:২১ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com