বাংলাদেশ সেনাবাহিনীতে বহু প্রতীতি সেলফ প্রোপেলড (এসপি) গান ও ট্যাংক বিধবংসী মেটিস এম-ওয়ান ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে এ বাহিনী এক নতুন যুগে প্রবেশ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা সেনানিবাসের টারমাক এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র এসপি ইউনিট আর্টিলারি কোরের ১১ এসপি রেজিমেন্ট আর্টিলারিকে সার্বিয়ার তৈরি ১৫৫ মিঃমিঃ নোরা বি-৫২ এসপি গান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কাছে রাশিয়ার তৈরি মেটিস এম-ওয়ান ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এছাড়া তিনি চীনের তৈরি ট্যাংকবিধ্বংসী অস্ত্র পিএফ-৯৮ ও তুরস্কের তৈরি হালকা সাঁজোয়া যান ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এবং সাউন্ড রেঞ্জিং ইকুইপমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের লোকেটিং উইংয়ের কাছে হস্তান্তর করেন।
এ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ও ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের অংশগ্রহণে একটি দর্শনীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি খোলা জিপে করে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তাঁর সঙ্গে ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আমিনুল ইসলাম এবং ক্যাপ্টেন মোহাম্মদ সজিব ছিলেন যথাক্রমে প্যারেড কমান্ডার ও প্যারেড অ্যাডজুটেন্ট।
এ সময়ে মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, বিমান বাহিনী প্রধান, প্রতিরা এ্যাটাশে, বিভিন্ন দূতাবাস ও হাই কমিশনের উপদেষ্টাগণ এবং উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী টারমাক এলাকায় পৌঁছলে সেনাবাহিনী প্রধান তাঁকে স্বাগত জানান। সূত্র : বাসস।