রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সুড়ঙ্গ খুঁড়ে আবারো সোনালী ব্যাংকের টাকা লুট!

  |   শনিবার, ০৮ মার্চ ২০১৪ | প্রিন্ট

bogora

বগুড়া, ৮ মার্চ : কিশোরগঞ্জের পর এবার সুড়ঙ্গ খুঁড়ে বগুড়ার আদমদীঘির সোনালী ব্যাংকের ভল্ট থেকে ৩২ লাখ টাকা লুট হয়েছে বলে জানা গেছে। শনিবার বিকালে ব্যাংকের পাশে একটি ফার্নিচারের দোকানে এ সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায়। এ ঘটনায় ব্যাংকের নিরাপত্তারক্ষীসহ চারজনকে আটক করা হয়েছে।
আটকরা হলো- ব্যাংক নিরাপত্তাকর্মী পুন্যদেব ও মিলন, ফার্নিচার দোকানের মালিক আশরাফুল ও তার কর্মচারী শাহিন মিয়া।
আদমদিঘী থানার ওসি জানান, শনিবার বিকালে স্থানীয় একজন ব্যাংক এলাকায় একটি ফার্নিচারের দোকানের পাশে সুড়ঙ্গ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে সুড়ঙ্গের ভেতর থেকে দুইটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে।
সুড়ঙ্গটি ব্যাংকের ভোল্টের নিচ পর্যন্ত পৌঁছেছে বলে জানায় পুলিশ।
৩২ লাখ টাকা চুরি হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানতে পারলেও এ শাখায় প্রায় ৬৩ লাখ টাকা রয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট। বর্তমানে ব্যাংকের চারপাশ পুলিশ-র‌্যাব ঘিরে রেখেছে এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকের ভেতরে রয়েছেন।

advertisement

Posted ১৭:৩১ | শনিবার, ০৮ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com