| বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
বৃহস্পতিবার নিজের কার্যারলয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মাহবুবে আলম বলেন, “৩১ ডিসেম্বর প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সুপ্রিম কোর্ট এলাকায় কোনো মিছিল-মিটিং না করার সিদ্ধান্ত হয়। তবে মিছিল নিয়ে বাইরে যেতে হলে মাজার গেট ব্যবহার করা হবে।” সেই নিয়ম মেনেই বিএনপিপন্থী আইনজীবীরা সমিতি ভবনের পাশে অনশন করছেন বলে অ্যাটর্নি জেনারেল দাবি করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্টের বিধিতে বলা আছে, আদালত প্রাঙ্গণে কোনো মিছিল-মিটিং করা যাবে না। আইনের এই বিধিনিষেধ মানতে আইনজীবীরা বাধ্য। সংগত কারণেই সেদিন সবাই ঐকমত্যে পৌঁছেছিলেন যে, আদালতের সম্মুখভাগে কেউ মিছিল-মিটিং করবে না।”
মাহবুবে আলম বলেন, “আজকে যে তারা অন্য রকম কথা বলছেন, এগুলো কেবল বলার খাতিরেই বলা। তাদের এই কথাগুলো আদালতের রায়ের বিরুদ্ধে যাচ্ছে।” একজন আইনজীবী আদালতের বিধি ও রায়ের বিরু্দ্ধে যেতে পারেন না বলে জানান তিনি।।
বিএনপিপন্থী আইনজীবীদের আলটিমেটাম প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, “আজ তারা যা বলছেন, তা প্রধান বিচারপতির সামনে বলার সাহস পাননি।”
আদালতের কাজে বাধা সৃষ্টির মতো ফৌজদারি অপরাধে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, বিষয়টি সরকারের ওপর নির্ভর করছে।
Posted ১৬:৩৮ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin