| রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ২৯ ডিসেম্বর : সুপ্রিম কোর্টে আইনজীবিদের মিছিলে হামলা চালিয়েছে আওয়ামী ক্যাডাররা। শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকখুলে লাঠি-সোঁঠা নিয়ে ছাত্রলীগ কর্মীরা ভিতরে ঢুকে পড়ে। এসময় তারা আইনজীবীদের ধাওয়া করতে করতে ভিতরে প্রবেশ করে।
সরেজমিনে দেখা যায়, কোর্টের ভিতরে প্রবেশ করে ছাত্রলীগ কর্মীরা আদালতের ভবনসমূহে ব্যাপক ভাঙচুর, আসবাব ও মটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
দুপুর আড়াইটার দিকে সুপ্রীম কোর্টের আইনজীবীদের মিছিলটি নয়াপল্টনের দিকে যেতে চাইলে হামলা চালায় পুলিশ।
এসময় প্রধান ফটকের সামনে পুলিশ ও আইনজীবীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জলকামান ব্যবহার করলে বেশকয়েকজন গুরুতর আহত হন। এদিকে পুলিশের জলকামান, গরম পানি , সাউন্ড নিক্ষেপের পরও নিজেদের অবস্থানে অনড় রয়েছেন আইনজীবিরা। তারা সংঘর্ষের মধ্যেই সরকারের পতনের দাবিতে শ্লোগান তুলছেন। এবং ব্যারিকেড ভেঙ্গে বের হয়ে আসার চেষ্টা চালাচ্ছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সুপ্রীম কোটের্র মূল ফটকের বাইরে থেকে জলকামান থেকে পুলিশ গরম পানি ও রঙ্গিন পানি নিক্ষেপ করে। জবাবে বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছুড়ছে। সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছে।
আইনজীবিদের মিছিলে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুবু হোসেন, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক প্রমুখ ।
Posted ১৩:৪৯ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin