শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সুপ্রিমকোর্ট বারের প্রতীক অনশনে বি. চৌধুরী : গুম খুনের মূলে অগণতান্ত্রিক সরকার : সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি

  |   বৃহস্পতিবার, ০৮ মে ২০১৪ | প্রিন্ট

সুপ্রিমকোর্ট বারের প্রতীক অনশনে বি. চৌধুরী : গুম খুনের মূলে অগণতান্ত্রিক সরকার : সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি

b-chowdhury

স্টাফ রিপোর্টার : দেশে চলমান অপহরণ-গুম ও বিচারবহির্ভূত হত্যার জন্য বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা অগণতান্ত্রিক সরকারই দায়ী বলে মনে করেন বিকল্পধারা সভাপতি অধ্যাপক ডা. বদরুদ্দৌজা চৌধুরী। গতকাল সুপ্রিমকোর্টে আইনজীবীদের প্রতীকী অনশনে সংহতি জানিয়ে তিনি ওই মন্তব্য করেন। সাবেক এ রাষ্ট্রপতি বলেন, দেশে গণতন্ত্র নেই বলেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। জনগণের কাছে সরকারের কোনো দায় না থাকাই এর মূল কারণ। এ সময় চলমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশে সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচনের দাবি জানান তিনি।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি আয়োজিত ওই প্রতীকী অনশনে অংশ নিয়ে সংগঠনের সভাপতি ও বার কাউন্সিলের সহ-সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, এই অবৈধ সরকারের কাছে জনগণের জীবন ও সম্পদ নিরাপদ নয়। সুতরাং এই অবৈধ সরকারের পতনের জন্য আইনজীবীদের ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। এ সময় আইনজীবী চন্দন কুমার সরকারকে অপহরণের পর হত্যার প্রতিবাদ বিচারের দাবিতে সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি। এসব কর্মসূচির মধ্যে বিক্ষোভ, মানববন্ধন, মৌন মিছিল ও প্রতীকী অনশন রয়েছে।

কর্মসূচিতে সংহতি জানিয়ে অন্যদের মধ্যে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বর্তমান সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল বক্তব্য রাখেন। এছাড়া অন্যদের মধ্যে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ব্যারিস্টার গোলাম নবী, অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ, অ্যাডভোকেট মো. সিদ্দিক উল্লাহ মিয়া, জে আর খান রবিন বক্তব্য রাখেন।

advertisement

Posted ১৩:০২ | বৃহস্পতিবার, ০৮ মে ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com