| মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪ | প্রিন্ট
বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুল বুনিয়া খালে র্যাবের সঙ্গে বনদস্যু শীর্ষ বাহিনীর বন্দুকযুদ্ধে তিন বনদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো : বাহিনীর ‘বড় ভাই’ হিসেবে খ্যাত কাদের (৩৩), কল্যাণ (৩২) ও অজ্ঞাতপরিচয় একজন (৩০)। এরা সবাই সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু শীর্ষ বাহিনীর সক্রিয় সদস্য।
বরিশাল র্যাব ৮ এর উপ-অধিনায়ক আনোয়ারুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় ১৬টি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
বিস্তারিত আসছে..
Posted ১১:১৩ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin