ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (৯ জানুয়ারি) সকলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আপিল বিভাগের আদেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
Posted ০৬:৫৯ | শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain