| শনিবার, ০৮ মার্চ ২০১৪ | প্রিন্ট
শাপলা চত্বরের আলেম হত্যার প্রতিশোধ নিতে ইসলাম বিদ্বেষীদের ব্যালেটের মাধ্যমে দাতভাঙ্গা জবাব দিতে হবে
মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সিলেট : আসন্ন সিলেট সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম সর্মথিত মাওলানা হেলাল আহমদের মাইক প্রতীকের পক্ষে গতকাল শনিবার সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে গণসংযোগকরেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্তমহাসচিব সাবেক সাংসদ এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধূরী। তিনি খাদিমপাড়া, টুলটিকর,খাদিমপাড়া,টুকেরবাজার ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও বিশিষ্ট উলামায়ে কেরামের সাথে পৃথক পৃথক মতবিনিময়করেন।
এসময় উপস্থিত ছিলেন, হযরত আবুহোরাইরা (রা)মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাঈল খান, হযরত আবুবকর ছিদ্দিক (রা.)মাদ্রাসার মুহতামিম হাফিজ , মাওলানা মাহমুদুল হাসান,মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা মুতিউর রহমান নোমানী, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মাওলানা আরশাদ নোমান,মাওলানা নাজিম উদ্দীন প্রমুখ।
সাবেক এমপি শাহীনূর পাশা চৌধুরী বলেন,শাপলা চত্বরের আলেম হত্যার প্রতিশোধ নিতে ইসলাম বিদ্বেষীদের ব্যালেটের মাধ্যমে দাতভাঙ্গা জবাব দিতে হবে।
Posted ১৯:০০ | শনিবার, ০৮ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin