সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে রোব, সোম ও বুধবার হরতাল

  |   শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

সিলেটে রোব, সোম ও বুধবার হরতাল
sylhet 34

সিলেট: বুধবার সিলেট জেলায় হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট। এর আগে গতকাল শুক্রবার সিলেট স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রোববার ও জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সোমবার সিলেট বিভাগে হরতালের ডাক দেয়া হয়। সবমিলিয়ে মঙ্গলবার বাদে আগামী বুধবার পর্যন্ত সিলেটে হরতালের ডাক দেয়া হয়েছে।
শনিবার সকালে অবরোধ কর্মসূচি চলাকালে ১৮ দলের এক সমাবেশ থেকে বুধবারের হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়।
নেতাকর্মীদের গ্রেফতার, মামলা দায়েরের প্রতিবাদে ও গ্রেফতার করা নেতকর্মীদের মুক্তির দাবিতে এই হরতালের ঘোষণা দেন মহানগর বিএনপির সভাপতি ও মহানগর ১৮-দলীয় জোটের আহ্বায়ক এমএ হক।
নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার থেকে তৃতীয় দফার অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে সিলেটে।
অবরোধ চলাকালে সকাল সাড়ে নয়টায় কদমতলী পয়েন্টে জড়ো হন ১৮-দলীয় জোটের নেতাকর্মীরা। পরে সকাল ১০টায় তারা মিছিল নিয়ে হুমায়ূন রশীদ চত্বরে গিয়ে সমাবেশ করেন।
মহানগর বিএনপির সভাপতি এমএ হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের  মধ্যে বক্তব্য দেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল গফ্ফার, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, যুগ্ম-সম্পাদক আজমল বখত সাদেক, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডা. সায়েফ আহমদ, নায়েবে আমির ও মহানগর ১৮ দলের সদস্য সচিব হাফিজ আবদুল হাই হারুন।

advertisement

Posted ১৫:৫৬ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com