রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটে খালেদ তাণ্ডব, ২৫৬ রানে থামলো নিউজিল্যান্ড ‘এ’

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | প্রিন্ট

সিলেটে খালেদ তাণ্ডব, ২৫৬ রানে থামলো নিউজিল্যান্ড ‘এ’

অনলাইন ডেস্ক : সিলেটে অনুষ্ঠিত চারদিনের অনানুষ্ঠানিক টেস্টের দ্বিতীয় দিনের সকালেই নিউজিল্যান্ড ‘এ’ দলের ইনিংসের সমাপ্তি টেনেছে বাংলাদেশ ‘এ’ দল। টাইগার পেসার খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ২৫৬ রানে অলআউট হয়েছে সফরকারীরা।

৮ উইকেটে ২২৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা নিউজিল্যান্ড ‘এ’ দল তাদের ইনিংসে আর মাত্র ৩০ রান যোগ করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন খালেদ আহমেদ। এই উইকেট তুলতে তিনি ৫৯ রান খরচ করেন। এছাড়া, স্পিনার এনামুল হক ৩২ রানের বিনিময়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ড ‘এ’ দল আরও কঠিন পরিস্থিতিতে পড়েছিল। ৮৪ রানে তাদের ৫ উইকেট এবং ১০১ রানে ৬ উইকেট হারানোর পর অল্প রানে গুটিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে, সাত নম্বরে ব্যাট করতে নামা মিচেল হে এবং আট নম্বরের ড্যান ফক্সক্রফট প্রতিরোধ গড়ে তোলেন। বোল্ড করে ফক্সক্রফটের প্রতিরোধ থামান খালেদ আহমেদ।

প্রথম দিন ৬৮ রানে অপরাজিত থাকা মিচেল হে দ্বিতীয় দিনে ব্যক্তিগত ৮১ রানের ইনিংস খেলেন। তিনিও খালেদের শিকার হন (বোল্ড)। এছাড়া, দশ নম্বরে ব্যাট করতে নেমে ক্রিশ্চিয়ান ক্লার্ক ২৮ রান যোগ করেন দলের স্কোরবোর্ডে।

খালেদ আহমেদের ৬ উইকেটের মধ্যে ৩টি ছিল বোল্ড এবং ১টি এলবিডব্লিউ। যা স্পষ্টতই প্রমাণ করে সফরকারী ব্যাটারদের তাকে খেলতে যথেষ্ট বেগ পেতে হয়েছে।

advertisement

Posted ০৬:৩৫ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com