সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের দর্শকে বিমোহিত মুশফিক-নাফিস

  |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

mosfiq-shahrir

সিলেট: বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের ক্রিকেটপ্রেমী দর্শক বিমোহিত করেছে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিসকে। ম্যাচ শেষে আয়োজিত পুরস্কর বিতরণী অনুষ্ঠানে মুশফিক ও নাফিসের মুখ থেকে তাই ঝড়েছে সিলেটের দর্শকদের প্রশংসা।
এ সময় সাংবাদিকদের মুশফিক বলেন, ‘ক্রিকেটের প্রতি সিলেটের ক্রিকেটপ্রেমীদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। শুরু থেকে ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে যে সাপোর্ট পাচ্ছি তাদের প্রতি কৃতজ্ঞ।’
তিনি আরো বলেন, ‘এখানে দর্শকদের যে ক্রিকেট উন্মাদনা তাতে আমি মনে করি ভবিষ্যতে সুযোগ হলে মাঠটির দর্শক ধারণ ক্ষমতা যেন আরো বাড়ানো হয়।’
মাঠের সৌন্দর্য্যে অভিভুত শাহরিয়ার নাফিসও। তার কণ্ঠেও সিলেট ক্রিকেট স্টেডিয়াম সম্পর্কে ঝরে প্রশংসার বাণী। পিচ এবং আউটফিল্ড অনেক ভালো বলে মন্তব্য করেন তিনি।

advertisement

Posted ০০:১১ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com