রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সালমার কাছে মান্নানের হার

  |   রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

salma
নিজস্ব প্রতিবেদক, 

নবাবগঞ্জ -দোহার : ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলামের কাছে হারে গেলেন আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।

দশম জাতীয় সংসদ নির্বাচনে দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির অ্যাডভোকেট সালমা ইসলাম। অ্যাডভোকেট সালমা ইসলামের বিপুল বিজয় এবং  আবদুল মান্নান খানের পরাজয়ে উল্লাস করছে সালমার সমর্থকরা।

ঢাকার এই দুই উপজেলায় মোট ১৭৭টি ভোট কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ঘোষিত সবগুলোর ফলাফলে অ্যাডভোকেট সালমা পেয়েছেন ৫৩ হাজার ৩৪১ ভোট। আর প্রতিদ্বন্দ্বী প্রাথী মান্নান খান পেয়েছেন ৪৮ হাজার ৬৮৯ ভোট। অর্থাৎ সালমা ইসলাম ৪ হাজার ৬৫২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ৯৫৭। ভোট পড়েছে ১ লাখ ২৩০। রিটানিং অফিসারের কার্যারলয়ের তথ্য অনুযায়ী এই আসনে ২৭ শতাংশ ভোট পড়েছে।

advertisement

Posted ১৮:০৫ | রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com