শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা পৃথিবীতে মুক্তি পাবে বাংলাদেশী ছবি ‘পরবাসিনী’

  |   মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

nerob

মনিরুজ্জামান মনি, ঢাকা, ৩০ ডিসেম্বর  : স্বপন আহমেদের পরিচালনায় ‘পরবাসিনী’ ছবিটি ওয়ার্ল্ড ওয়াইড প্রিমিয়ার হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক নিজে। জুনের প্রথম সপ্তাহে এই ছবিটি সারা পৃথিবীতে মুক্তি দেয়ার কথা ভাবছেন তিনি।

স্বপন আহমেদ জাস্ট নিউজকে বলেন, ‘এখন দেশের যে অবস্থা এর মধ্যে কোন ঝুঁকি নিতে চাই না। আমি এখন ফ্রান্সের প্যারিসে আছি। আগামীকাল ৩১ আগস্ট আমি পৃথিবীর কয়েকটি দেশের চলচ্চিত্র পরিবেশকদের সাথে আলোচনা করবো। এই পরিবেশকরা হলিউড ও বলিউডের ছবিগুলোর পরিবেশক হিসেবে কাজ করে।’

এই ছবিতে ১৬ টি দেশের পরিচিত চলচ্চিত্র অভিনেতারা অভিনয় করেছেন। আর ছবির দৃশ্য ধারণের কাজ হয়েছে বাংলাদেশ, ভারত, সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, হল্যান্ড, বেলজিয়াম প্রভৃতি দেশে।

স্বপন ছবির প্রধান নায়িকা নিয়ে বলেন, ‘আমার ছবিতে বলিউডের একজন নায়িকা অভিনয় করেছেন। তার নামটি এখনি বলছি না। ছবি মুক্তির তারিখ নির্ধারিত হলে তার এক মাস আগে বিষয়টি উন্মোচন করবো।’

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, ইমন, মেহজাবিন, নীরব, শামীম ভিস্তি, কাজী উজ্জ্বল, শামীম, অপ্সরা আলী প্রমুখ।

এটি আন্তর্জাতিক সায়েন্স ফিকশন থ্রিলার ধর্মী ছবি।

advertisement

Posted ০৭:৩৩ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com