রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ : সরকার ভোট কারচুপি ও সন্ত্রাসের মহাযজ্ঞ চালিয়েছে—রিজভী

  |   রবিবার, ১৬ মার্চ ২০১৪ | প্রিন্ট

saradeshe-bnp-r-bikkhov

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের সিনিয়র নেতাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ (সোমবার) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাত্ক্ষণিক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি অনুযায়ী আজ (সোমবার) সারা দেশের জেলা, উপজেলা, মহানগর এবং ঢাকায় থানায় থানায় এই কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ দলীয় নেতাদের কারাগারে পাঠানোর সমালোচনা করেন এবং অবিলম্বে নেতাদের মুক্তি দাবি করে বলেন, সরকারের এমন দমন-পীড়নে তাদের দলের ঐক্য আরও সুদৃঢ় হবে।

এর আগে সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামকে ৩ মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সরকার ভোট কারচুপি ও সন্ত্রাসের মহাযজ্ঞ চালিয়েছে—রিজভী : বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, তৃতীয় দফা উপজেলা নির্বাচনে সরকার ভোট কারচুপি ও সন্ত্রাসের মহাযজ্ঞ চালিয়েছে।
গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মরহুম মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে এই অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির যে আশঙ্কা করা হয়েছিল সরকার সেগুলোই বাস্তবায়িত করেছে।
তিনি অভিযোগ করেন, নির্বাচনে মন্ত্রী, এমপি ও এমনকি তাদের এপিএসরাও প্রভাব বিস্তার করেছেন।
তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে জালিয়াতি হলেও একে সুষ্ঠু নির্বাচন দাবি করায় নির্বাচন কমিশনকে নির্লজ্জ, বেহায়া ও সরকারের আজ্ঞাবহ আখ্যা দিয়ে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন এডভোকেট রিজভী আহমেদ।

advertisement

Posted ১৩:০০ | রবিবার, ১৬ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com